ওগো শঙ্খচিল বলে যাও একবার
- সুদীপ তন্তুবায় নীল

ওগো শঙ্খচিল বলে যাও একবার
ইতিকা বেলার গভীর নীলে
কি খুঁজে বেড়াও বারবার ?
তুমি কি হারিয়েছ প্রিয়জন ?
কাঁদছ কি প্রতিক্ষণ ?
আমারই মতো
হয়েছ কি বেদনায় আপ্লুত ?
নীল সাগরে ডুব দেবার
পালিত স্বপন কি করেছ যতন ?
জেগেছে কি পিছুটান ?
ওই দেখো পশ্চিম দিগন্তে
বিষণ্ণ গোধূলি গাইছে
সন্ধ্যা নামার গান.......
ওগো শঙ্খচিল কাঁদো তুমি কাঁদো
রিক্ত হৃদয়ের হাহাকার আমি বুঝি,
তাই তো নীড়ে ফেরা
বলাকার ভীড়ে খুঁজি তারে বারবার !
যেও না চলে একটু দাঁড়াবে
মেঠো পথের বাঁকে
যেখানে জোনাকিরা মালা গাঁথে
অশ্বথ্থ বটের শাখে শাখে,
যেখানে প্রতিরাতে
অক্লান্ত জোছন ঝরে
সেইখানে দিবা সন্ধ্যার সন্ধিক্ষণে
হারাব যে চিরতরে !
ওগো শঙ্খচিল তুমি একটু দাড়াও,
মৃত্যুর হাত ধরে
আমায় দুটো ডানা পেতে দাও !

রচনা : ২৪/০৫/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৫-২০১৪ ১৭:৪১ মিঃ

তুমি কি হারিয়েছ প্রিয়জন ?
কাঁদছ কি প্রতিক্ষণ ?
আমারই মতো
হয়েছ কি বেদনায় আপ্লুত ? -------------------এই হাহাকারটা হৃদয় স্পর্শ করার মত! পড়ে ভাল লাগল।