তুমি আসনি সেদিন
- আবু সাইদ লিপু
তুমি আসবে বলে-
সাদা চুল কুচকুচে কালো করে যুবক সেজেছিলাম।
দাঁড়ি কেটেছি পাঁচ ব্লেডের জিলেট ফিউশন দিয়ে,
নিয়েছি ফুল একটা শাওয়ার, দীর্ঘ সময় ধরে
উষ্ণ আর শীতল জলের ঝরনা ধারায়।
বাথটাবের ফোমে চুবিয়ে নগ্ন শরীর
চিৎ হয়ে ছিলাম পুরো বসন্তকাল।
তুমি আসবে বলে-
অ্যালকোহল-ফ্রি মাউথওয়াশ দিয়ে কুলকুচ করেছি।
মেখেছি লা মের সারা মুখ জুড়ে,
বলিরেখা সব দিয়েছি ঢেকে মন্ত্রগুণে
শসেইডো ডলে লেপেছি শরীর আচ্ছাকরে।
টাসকান লেদার গায়ে ছিটিয়েছি যত্রতত্র
সাথে টম ফোর্ড প্রাইভেট ব্লেন্ড বাড়তি।
তুমি আসবে বলে-
পড়েছি স্কিন-টাইট অফ-হোয়াইট স্যান্ডো গেঞ্জি।
হনুলুলুর হ্ওায়াই শার্ট তার উপর,
নীচে লিভাই’স স্লিম-ফিট ফেইট ডেনিম
আর পায়ে এডিডাস ইজি বুস্ট।
বা’হাতের কব্জিতে পাটেক ফিলিপ নটিলাস
রূপালী পালোমা পিকাসো নট ডান হাতে।
তুমি আসবে বলে-
চুল ভিজিয়েছি সুগন্ধি পল মিচেল জড়িয়ে।
চোখে লুই ভ্যুটন সোনালী ফ্রেম,
বাম হাতের অনামিকায় অত্যধিক উজ্বল
এভান্ট গার্ডে প্লাটিনাম সিম্বল।
স্যালভাতর ফেরাগামো কোমড়ে বাঁধা
গলায়ও বাঁধা আছে আলেকজান্ডার ওলচ।
তুমি আসবে বলে-
সেদিন আকাশ হেসেছিল আমার সাথে।
না, আর কেউ হাসেনি, কেউ কথা রাখেনি
ঘোরের জোরই ছিল না কোন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।