মিথ্যা আকাশ
- আবু সাইদ লিপু

তুমি কি আমার আকাশ হয়েছো?
তাইতো তুমি মিথ্যে বনেছো-
তুমি হয়েছো সাপের মণির অলীক কল্পকথা
তুমি গন্ধ ছড়ানো মৃগনাভির আষাঢ়ে কথা,
তুমি কল্পপরীর ধোঁয়াটে সাদা পাখা
অলিম্পাসের বেদিতে আবছা চিত্র আঁকা।
তুমি আসলে শুধুই কিছু রঙের বাহার
তাই কোথাও তুমি নেই, আঁধার।

নীলের যে মহাসমুদ্র নিয়ে তোমার গর্ব
তা অন্তসারশূন্য সর্ব,
বিশালত্বের যে মহিমা তোমার আড়ম্বরে প্রচার
সে শুধুই বাগাড়ম্বর,
মেঘেদের নাকি তুমি ধারণ কর অহরাত্রি
ডাহা মিথ্যের বেসাতি।
বাস্তবে, তোমার কোন অস্তিত্বই নেই
তুমি শূন্য, মহাশূন্য এই।

মিথ্যে জেনেও -
অলীক ভেবেও কি আকাশ হতে চেয়েছিলাম?
মস্ত আকাশের বীরত্বই এইখানে-
নীলের জাল বিছিয়ে
সৌন্দর্যের স্ফুরণ ছড়িয়ে
মায়ার আবেশে টেনে আনে উড়িয়ে।
অন্ধ পতঙ্গ
ছুটে যায় সে মায়ায়, সে কায়ায় আদিঅন্ত।

আকাশ এখনও দেখি,
দেখি দূরে ভেসে থাকা ডানামেলা চিল
বাতাসে দোল খাওয়া নীলের দৃঢ় পাচিল,
বারি হয়ে ঝরে পরা আকাশের কান্না
নবজাতকের দিলে চাতকের তামান্না,
বিজলীর আদলে তার প্রচন্ড রুদ্রমূর্তি
ঝড়ের অবয়বে ক্ষিপ্ত আক্রোশে ভর্তি,
শীতের সকালে তার মিষ্টি আঁচল দেখি
হেমন্তে বিকশিত সাদা কাশফুল মাখি।
আমি দেখি, প্রাণভরে দেখি
প্রবল মিথ্যা জেনেও দু’চোখ ভরে দেখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026