চাইছি তোমার দেখা
- কাজী আনিসুল হক
বাদল দিনে
মেঘলা মনে
চাইছি তোমার দেখা ।
আকাশ পানে
একলা মনে
লুকায় সূর্যের রেখা ।
মুখের ভাজে
জলের সাজে
হৃদয়ে বাড়ায় ব্যথা।
ভাবনা মাঝে
আধার সাঝে
তবুও হয়না কথা।
চাওয়া আছে
তোমার কাছে
হয়না পাওয়া কিছু।
স্বপ্নেই বাচেঁ
আশার নাঁচে
তবুও ছাড়েনা পিছু।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।