5 টি অনুকাব্য (1)
- সুদীপ তন্তুবায় নীল
(1)
মাটিতে জন্ম মাটিতে মৃত্যু মাটিতেই বসবাস,
মাটিতেই ক্ষয় মাটিতেই ভয় মাটিতেই বিশ্বাস ।
(2)
হেঁটে যাওয়া হেঁটে যাওয়া প্রথম হতে শেষ ,
চরম আঁধার জড়িয়ে নেয় নিথর অবশেষ ।
হেঁটে যাওয়া হেঁটে যাওয়া দুঃখ সুখের দোল,
ক্লান্তি এলে চিরন্ত ঘুম জুড়ে মাটির কোল ।
(3)
বিধি, তুমি নিজেই অপরাধের স্বীকার
এ তোমার কেমন বিচার ?
মনের বাঁধন ছিন্ন করে
ফলাও তুমি কোন অধিকার ?
(4)
ওগো জননী বিবেক মোর হও অনির্বাণ
হারিয়েছে যে রাস্তা মাগো তোমার সন্তান !
প্রেমের আলো হৃদয়ে জ্বালো হিংসা করো গো দূর,
উষরতার বিদায়ে তোলো উর্বরতা সুর ।
(5)
যখন বোঝে রে ছেলের মন মেয়ে বোঝে না রে,
মেয়ে মন বুঝিলে যে ছেলে কোন দূরে !
যখন দুটি মন এক হয়ে সুখে বাঁধে ঘর,
ভাগ্য অবুঝ হয়ে করে দেয় পর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।