3 টি অনুকাব্য
- সুদীপ তন্তুবায় নীল
(1)
কখনো বা শাদ্বল মাঠ
কখনো কন্টকিত পথ,
মেনে যে তাকে নিতেই হবে
জীবনে না থাকুক শপথ ।
জীবন ঘরে আলো আঁধার
সব যে নিয়তির প্রশয়,
নিয়তি নিয়েই ধীরে ধীরে
এই জীবনের হবে ক্ষয় ।
(2)
ফুল পরে আসে অলি
ফুল বলে-কেগো এলি ?
আমি অলি তোমা বুকে
মধু রসে খেলি হলি ?
ফুল বলে-এসো তুমি
চষে দাও মোর জমি
নব শষ্য ফলনেতে
পূর্ণ হবে এই ভূমি ।
(3)
ধূলো মাটি বুকে ঝরে শিশিরের জল
সবটুকু গিলে খায় মাটির আঁচল ।
মাটি হেসে বলে ওঠে 'কতো অসহায় !
বৃথা তোর ঝরে পড়া এই বুকটায় ।'
শিশিরের জল বলে 'এই বেলা থাক,
আষাঢ়ের বেলা হবি চিটচিটে পাঁক ।'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।