4 টি অনুকাব্য (1)
- সুদীপ তন্তুবায় নীল
(1)
কত ডাকাডাকি করে
কত দিন রাত পরে
দুই ডানা মেলে তার উড়ে যায় পাখি,
স্মৃতিগুলো ছোট নীড়ে
রেখে যে যতন করে
বিদায়ী কান্না গানে ছলোছলো আঁখি ।
(2)
সারাটি আকাশ জুড়ে নীলিমার হাসি
কালো মেঘ এসে বলে তোরে ভালোবাসি ।
মেঘগুলো ঢেকে দেয় নীলিমার বুক
দুঃখেরা কেড়ে নেয় আলোভরা সুখ ।
(3)
আঁধারের গলিপথ ধরে পারাপার :
এপার ওপার ;
আসা, ফিরে যাওয়া কিছু রেখে
ধূসর গোধূলি মেখে
কড়া নেড়ে সিক্ত পিচ্ছিল দুয়ারে :
ওপারে - সেই অন্ধকারে.....
(4)
সবার পৃথিবী ঘোরে
আসে দিন রাত,
কক্ষপথ অন্তে ধরে
অনিত্যতার হাত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।