5 টি অনুকাব্য (2)
- সুদীপ তন্তুবায় নীল

(1)
দূরশূন্য পরে আমি
ক্ষুদ্র মেঘমালা
ক্ষুদ্র পরিসরে মোর
কেটে যায় বেলা ।

(2)
'ভালোবাসি'-বর্ণমালা
কত তাড়াতাড়ি বলা
এটাকে টিকিয়ে রাখা
জীবনে বিষম জ্বালা ।

(3)
মা'র ছোট্ট আঁচলেতে
কত শান্তি আছে গেঁথে
ছুটে যাই বারে বারে
বেহেস্তের সুখ পেতে ।

(4)
জোনাকির ক্ষীণ আলো
মন ঘরে মুছে কালো
ভাবনার ভেলা চড়ে
কবিতা যে হয়ে এল ।

(5)
ছোট ছোট দুঃখ গাথা
মনে বড়ো দেয় ব্যথা
আঁধারেরা নৃত্য করে
আলো ভরে নিরবতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।