আসবে না?
- আবু সাইদ লিপু

তুমি কেমন আছ?
প্রশ্নটি করার জন্য কতনা খুঁজছি তোমায়।
দেখোনা, ভাতের থালার মত চাঁদ উঠেছে
তিজেল উপচে পড়া কালো ঐ আকাশে।
ধরণীর ধবল তুষারে
দুধের কিরণে
চোখ ঝলসে যায়।
তবুও, কোথাও তোমায় দেখি না।

তুমি কোথায় আছ?
সেদিন বলেও যাওনি
ফিরেও আসনি আর কোনদিন।
নাড়িকেলের নাড়ু বানিয়ে রেখেছি
ব্যাসন দিয়ে ভাজা ফুলকপির বাদামী-সাদা ফুল,
রায়তা ভেজানো পেটমোটা জাইরো
সাথে হরেক রকম তরল সাজিয়ে
চেয়ে আছি পথ-দিগন্তে।

তুমি কি আসবে না আর?
কল্পিত কামনা-বাসনা ফুলের বাসরে
সেল্যুলয়েড আর বায়স্কোপের আসরে,
ভরা বরষায় কিংবা শূন্য দুপুরে নির্জনে
কূজনে বিজনে সৃজনে স্বপনে অঙ্গনে,
নিতম্বে-জঙ্ঘায় পুস্পরেণু ছিটিয়ে
তৃষিত আঁখি দূরপানে তাকিয়ে থাকলেও
আর কি আসবে না?

সম্মুখে ছড়ানো জরাজীর্ণ থালাখানি
শতছিদ্র ঝোলানো মলিন পরিধানে,
বলিরেখা চিত্রিত কপালে-কপোলে
নগ্ন পদযুগলে হাজার বছর হাঁটিবার শিল্প,
সিক্ত দু’চোখে সাত সাগরের সব নোনাজল
হৃদ-বাগিচায় জগতের সব কাশফুল আর বেত ফল।
বসে থাকার অলস কিন্তু আগ্রহী ভঙ্গি
বলছে, নিশ্চিত পথ চেয়ে আছে,
তুমি আসবে, নিশ্চয় আসবে
সেদিন বেশী দূরে নয়
খুব বেশী দূরে নয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026