5 টি অনুকাব্য (3)
- সুদীপ তন্তুবায় নীল
(1)
আঁধারের গলিপথ ধরে পারাপার :
এপার ওপার ;
আসা, ফিরে যাওয়া কিছু রেখে
ধূসর গোধূলি মেখে
কড়া নেড়ে সিক্ত পিচ্ছিল দুয়ারে :
ওপারে - সেই অন্ধকারে.....
(2)
সবার পৃথিবী ঘোরে
আসে দিন রাত,
কক্ষপথ অন্তে ধরে
অনিত্যতার হাত ।
(3)
এক প্রশান্ত সিন্ধু
নাই দুখ্ বিন্দু
ঢেউহীন অনন্ত
সুখ তোর বন্ধু ।
(4)
অনন্ত নীল বুকে
কালো মেঘ, কত দুখে
বৃষ্টিরা ঝরে যায়
সুখের সমাধি এঁকে ।
(5)
অকুল সাগরে আমি
ছিন্ন পাতা জানি
নিগূঢ়েতে ভেসে যাই
বয়ে যায় পানি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।