অনু - ২
- সুদীপ তন্তুবায় নীল

ওগো অনু, তোমার সাথে প্রথম দেখা
সেই কাজু কাঠালের তলে
সেইদিন সবকিছু ভুলে
তোমার কোমল হাতে রেখেছিলাম এই হাত ;
তারপর কেটে গেছে কতদিন কতরাত
মানে অভিমানে দু চোখের জলে.......
এসেছিলে যেন কৃষ্ণচূড়ার পাপড়ী জড়িয়ে
মাটির গন্ধ গায়ে মেখে !
যে পথ চলে গেছে পশ্চিমে এঁকেবেঁকে
নিরব দুপুরে তার পানে চেয়ে
শত স্বপন বুনেছি দুজনায় সেই নিশ্চুপ বনছায় !
তারপর কোনো একদিন
বেজেছে মোদের প্রণয়ের বীণ !
ইতিকা বেলার রক্তিম সূর্যিটা এনে
রাঙিয়ে দিয়েছি তোমার সিঁথি ।
মনে কি পড়ে না সেদিনের সেই হাজার স্মৃতি ?
এই সিগারেটে পোড়া ঠোঁটটার মাঝে একদিন
তোমার গোলাপী ঠোঁটটা খুঁজেছিল আশ্রয়
হয়েছিল পরিণয়, হয়েছিল নিশ্চুপ অভিসার :
সেই নিরব অন্ধকার-তুমি আর আমি !

তারপর কেটে গেছে বহুদিন........
তোমার খবর নেই !
ওগো অনু, কিসের নিদানে
কোন অভিমানে চলে গেছ বহুদূরে ?
আজ কাজু কাঁঠালের তলে শুধু পাতাগুলো ঝরে
বৃষ্টির মতো কান্নার মতো....................


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০২-২০১৭ ১১:৩৫ মিঃ

অনু, তুমি ফিরে এসো
আমার সে এমনি করে নীল কে ভালবাসো,

নীল জলের অনু