কুমারী প্রণয়া
- সুদীপ তন্তুবায় নীল
ঝড়বৃষ্টি ভরা রাতে কুমারী প্রণয়া
কবোষ্ণ অবয়বে দিল তার ছোঁয়া ।
সঙ্গী পাইয়া কাছে হল সহবাস
জমিনে লাঙল লয়ে করিল যে চাষ ।
অন্ধকার গর্ভে তার আইল কানীন
একদিন বাজিল যে প্রসবের বীণ ।
ভূমিষ্ঠ হল শেষে পয়লা ক্রন্দনে
সাজানো বর্ণ যেন লেখনীর টানে ।
হৃদয়টা সে প্রণয়া কানীন ভাবন
থরে থরে সাজানো যে অমূল্য ধন !
জন্ম আছে মৃত্যু নাই কালের প্রান্তরে
হাসিবে খেলিবে সাদা কালো অন্তরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।