আকাশটা নীল ছিল বৃষ্টি ছিল গায়
- সুদীপ তন্তুবায় নীল

আকাশটা নীল ছিল বৃষ্টি ছিল গায়
বেজেছিল সারাবেলা নুপূর দু 'পায় ।
উড়েছিল সমীরনে নীলাঁচল তার
স্বপ্ন ছিল এই বুকে ছিল অন্ধকার ।
বুকে জেগেছিল তারে হারানোর ভয়
সত্যি গেল হারিয়ে সে কাঁদিয়ে হৃদয় ।
আশা নিয়ে চেয়ে থাকি দূর বহুদূর
যদি ফিরে আসে কভু বাজিয়ে নুপূর ।

জানি না ভাঙবে কবে তার অভিমান
অতৃপ্ত সুরেতে বাজে ব্যর্থতার গান !
হতাশার সাথে মোর ব্যর্থ সহবাস
সন্ধ্যারাতে ভেঙে পড়ে মৃদঙ্গ আবাস ।
জোছনার স্রোতধারা নয়নের জল
হৃদয় প্রান্তরে ওড়ে স্মৃতির আঁচল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।