ঘোমটা টেনে বলল মেয়ে
- সুদীপ তন্তুবায় নীল

ঘোমটা টেনে বলল মেয়ে যাও ফিরে যাও তুমি
আজ থেকে আর তোমার কাছে ফিরব না গো আমি ।
তাই শুনে দু চোখের কোনে অশ্রুধারা নিয়ে
এক পৃথিবী মুক্তি দিলাম বিদায় মাল্য দিয়ে ।
সেই থেকে আর পাই না আমি আমার প্রিয়ার দেখা
দূর দিগন্তে হারিয়ে গেল আমায় রেখে একা ।
কি ছিল ভুল যাও বলে যাও ওগো অভিমানী
তোমার লাগি সিন্ধু সেচে মুক্তো তুলে আনি ।
কভু যদি ভুল করে গো আমায় মনে পড়ে
সেদিন তুমি এস ফিরে শূন্য হৃদয় ঘরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।