আকাশটা কাঁদে আজ
- সুদীপ তন্তুবায় নীল

আকাশটা কাঁদে আজ বৃষ্টি সারাবেলা
তটিনী উঠেছে ফেঁপে ভাসিয়েছি ভেলা ।
ঝরাপাতা খড়কুটো অসহায় হয়ে
দূর থেকে বহুদূরে গেল তারা বয়ে ।
বিষণ্ণ আবাস পরে দীপ নিভু নিভু
বয়ে গেল স্রোতে যারা ফিরবে কি কভু !
অতৃপ্ত কামনা বুকে বিঁধে দেয় তীর
পাতা খড়কুটো নিয়ে বাঁধব কুটীর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।