নিয়তি
- Srabon Ahmed
নিয়তি
শ্রাবণ আহমেদ
পথের ধারে দাঁড়িয়ে সে আকাশ পানে চায়।
ভাগ্য তার ছিলোনা সহায়,
জীবনটা তার বড় বেদনাদায়ক হায়!
মাস ছয়েক আগেও সে ছিলোনা, এমন ভবঘুরে।
পুত্রেরা তাকে করেছে বিদায়,
নতুন বিয়ে করে।
চোখ দুটো তার ভিজে ওঠে, অতীতটা দেয় নাড়া।
আপন তার কেউ ছিলোনা, রহিমা বানু ছাড়া।
অতি কষ্টের সময়েও রহিমা ছিলো তার পাশে।
এখন তার নেইযে কেউ সবাই হয়েছে পর, আকাশ পানে চেয়ে সে দু'গাল হাসে।
পুত্রেরা এখন বিরাট মানুষ, থাকে সুখের হালে।
এদিকে তাদের বুড়ো বাপের না খেয়ে দিন চলে।
খোদার কাছে সে মিনতি করে, দুঃখ যেন না আসে তার পুত্রদের ঘরে।
তাহলে যে অল্পতেই তারা কষ্ট পাবে।
তবুও তারা ফেলবেনা এক ফোঁটা চোখের জল, এই অধমের কথা ভেবে।
নিয়তি!
এমন নিয়তি বড় নির্মম।
সবকিছু একদিন শেষ হবে, যেদিন ফুরোবে এ দম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।