বরষার আয়োজন
- সুদীপ তন্তুবায় নীল
দুর নীলিমায় হেথায় সেথায়
বাদল মেঘের ছায়া
ঢাকবে যে এসে বাঙলার বুক
বরষা বেলার মায়া ।
মেঘবালিকারা করছে সুদূরে
বরষার আয়োজন
বৃষ্টিরা এসে সবুজে মাটিতে
করবে আলিঙ্গন ।
বৃষ্টি পরশে শুষ্ক রজের
ভেঙে যাবে অভিমান
ভেঙে যাবে ঐ ক্লান্তি জড়ানো
চাতকের গাওয়া গান ।
ছুটবে কৃষক বলদের সনে
লাঙল নিয়ে যে মাঠে
তার হাত ধরে গুটি গুটি পায়
বৃষ্টিরা যাবে হেঁটে ।
চারিধার হতে সরবে নিরবে
বৃষ্টি আসবে ধেয়ে
ভিক্ষুক এক হেঁটে যাবে পথে
বরষার গান গেয়ে ।
বৃষ্টি আকাশে শঙ্খচিলেরা
উড়বে যে দূরে দূরে
ডানাগুলো হতে ঝিরিঝিরি জল
পড়বে গো শুধু ঝরে ।
ঝিরিঝিরি সুরে নুপূর বাজিয়ে
মেঘবালিকারা এসে
বৃষ্টি আঁচল উড়াবে যে দুই -
বাঙলাকে ভালোবেসে ।
ভাসবে গঙ্গা ভাসবে পদ্মা
অথই বরষা জলে
দুই বাঙলাই ভেসে যাবে এক
নব সৃজনের কোলে ।
রচনা : ২০/০৬/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।