বৃষ্টিপ্রহর
- সুদীপ তন্তুবায় নীল
জেগে আছে এক বৃষ্টিপ্রহর
অক্লান্ত সুর ঝরো ঝরো ঝর
বৃষ্টি বাদলে ভেঙে গেছে ঘর :
ডুকরে কাঁদিছে এই অন্তর !
ভেসে গেছে কত সবুজের দল
ঘর বাড়ি সব গিয়েছে অতল
আলো প্রান্তর জলে টলোমল :
অঝোরে অশ্রু ঝরে প্রতিপল !
যে পাখির বাসা ছিল সবুজেতে
সেই পাখি আজ নব বাসা পেতে
উড়ে চলে গেল সাঁজের বেলাতে :
স্বপ্ন ডুবিল ভর নিশি রাতে !
রচনা : ২৬/০৬/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।