যন্ত্রণা তুমি বড়োই বর্বর
- সুদীপ তন্তুবায় নীল

মেঠো পথ :
মলিন ধূসর প্রস্তরের আলিঙ্গন........
আমি একাকি যাত্রী গোপনে, রিক্ত চরণ
ক্ষতবিক্ষত হয়ে অন্বেষণ করে
পথের দু'ধারে
কেউ কি ভুলে রেখে গেছে আবরণ !
কাঁদিছে দুই চরণ......

সিক্ততা করেছে আলিঙ্গন
দু'চোখের কোণ :
অক্লান্ত বরষা ঝরোঝর !
অসহায় মুমূর্ষ অন্তর
ক্লান্তির প্রেমে নেশাখোর হয়ে
হঠাৎ বলে উঠে : যন্ত্রণা তুমি বড়োই বর্বর !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।