কল্পনা
- Srabon Ahmed - ছড়া

দেখেছি তোমারে
কল্পনার ওপারে
দাঁড়িয়ে দ্বারে
ঘন অন্ধকারে।

আবছা দেখা
ছিলে যে একা
চোখেতে ভয়
মনেতেও রয়।

তারপর একদিন
ঐ তো সেদিন
ক্লাসে দেখলাম
চমকে গেলাম।

সুন্দরী তুমি
দেখেছি আমি
দিনে দুপুরে
কল্পনার উপরে।

মিষ্টি মেয়ে
থাকি চেয়ে
লাগে যে ভালো
রুপেতে আলো।

ঘোর কাটলো
কল্পনা ছুটলো।
তাকিয়ে দেখি
আমি এ কি!

নেই যে কেউ
শূন্যতার ঢেউ।
আমি যে একা
কারো নেই দেখা।

গেলো কই
চেয়ে রই।
কল্পনায় সে
এসেছিল যে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।