সে
- Srabon Ahmed - কবিতাগুচ্ছ

একটিবার দেখলে তাকে চোখ ফেরানো দায়,
সারাক্ষণ চেয়েই থাকি মনটা আমার চায়।
কিছু সময় থাকলে সাথে আমি আমাতে নাই,
হৃদয়ে তখন আমার ভুমিকম্প হয়ে যায়।

একদিন না দেখলে তাকে মনটা কেঁদে ওঠে,
হাসির দেখা মেলে না সেদিন, কষ্টে বুক ফাটে।
বহু প্রতীক্ষায় থেকে থেকে প্রতিটা দিন যায়,
সানন্দে মনটা নাচে যদি তাঁহার দেখা পাই।

শনিবারে আসবে বলে আসেনি সে আর,
জ্বর ঠান্ডাতে জর্জরিত প্রেয়সী আমার।
আজ এসেছিলো, বসেছিলাম লাইব্রেরী,
পুতুলের এ ছবিগুলো তার ব্যাগেরই।

মুগ্ধ আমি পুতুল দেখে সাথে আরো তাকে,
অপলক চেয়ে থাকি ক্লাসের ফাঁকে ফাঁকে।
চোখ পড়লেই মনে জাগে তীব্র সংশয়,
না জানি সে কখন আমায় কী না কী কয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।