মৃত্যুর সাক্ষর
- সুদীপ তন্তুবায় নীল
জন্মের আগে মৃত্যুর সাথে দেখা হয়,
জীবনের সীমা-পরীসীমা টেনে
ছুঁড়ে দেয় গর্ভের অন্ধকারে !
সেই পরিচয় মহাশূন্যের পরে
শত শত আলোকবর্ষ দূরে.........
আঁধারের গলি বেয়ে এসে
আলোকের আলিঙ্গনে হয় অক্লান্ত এক যাত্রী ।
হেঁটে চলে পুরো পথ.......
তারপর একদিন
পরীসীমার বেড়া ছুঁয়ে ক্লান্তির প্রেমে অন্ধ !
হবে চরম অবসর !
সেদিন মৃত্যুর খাতায় দিতে হবে সাক্ষর
জীবনের বেড়া ধারে
অদৃশ্য এক হাত টেনে নিয়ে যাবে সেই মহাশূন্যের পরে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।