আমার অনু আমার অনুরাধা
- সুদীপ তন্তুবায় নীল

অনু তুমি কোথায় গেলে ?
সন্ধ্যাতারার মতো শুধু জেগেছিলে সন্ধ্যার বেলা
রাত্রি ঝরিয়ে হারিয়ে গেলে
মিলিয়ে গেলে দূর মহাশূন্যের বুকে......
ঝরিয়ে গেলে স্মৃতির বরষা !
যন্ত্রণার ঘেরাটোপে
চার দেওয়ালের মাঝে গুমোট অন্ধকারে
হাতড়ে বেড়াই তোমার অস্তিত্ব ।
পরিবর্তনের খেয়া বেয়ে
তুমি কত বদলে গেছ অনু
কত স্বার্থপর হয়ে গেছ !
তুমি বলেছিলে একদিন : যাবো না কোথাও
এ বুকে বেঁধেছি বাসা ।
রাখোনি সে কথা !
নুপূর বাজিয়ে পায়
এ হৃদয় মরুভূমি করে চলে গেলে হায়
দূর থেকে বহুদূরে.......
আজও বাজে বিরহের সুরে স্মৃতিদের গান
মনে হয় আজও মুখ ঢেকে বসে আছ নিয়ে অভিমান
ঠিক আগেরই মতো ।
তুমি আগেরই মতো আমার সেই অনু আমার অনুরাধা
ভুলবো না আজীবন ।
কত স্বপ্ন : বধূ করে আনব ঘরে
নীল শাড়ি জড়িয়ে তোমার গায়
সোনার নুপূর দেব তোমার দু পায় ।
বাঁচবো যতোদিন
থাকব পথ চেয়ে তোমার অপেক্ষায়........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।