অপরাধ করেছি
- সুদীপ তন্তুবায় নীল
অপরাধ করেছি:করেছি কারো পরে বিশ্বাস !
হৃদয় নিভৃতে সে যে করেছিল বসবাস ।
আজ সে অনেক দূরে মন ভাঙা আয়না
দুটি হাত বাড়িয়েও যে ধরা তারে যায় না ।
বিবেক যে বলে-তোর আবেগের মিছে সাধ
বিশ্বাস ভেঙেছে যে করেছে সে অপরাধ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।