চরম প্রশ্নেরা
- সুদীপ তন্তুবায় নীল

দেখেছে কি কোনোদিন সূর্য চাঁদের মুখ
চাঁদই বা দেখেছে কি তপ্ত রবির বুক ?
আলো কি দেখেছে কভু অন্ধকারের মায়া
আঁধারই কি ছুঁয়ে গেছে অমলিন আলো-ছায়া ?
জীবন্ত প্রাণটা কি দেখেছে মৃত্যুটাকে
মৃত্যু কি দোলে যায় জীবন্ত প্রাণশাখে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।