আকাশটা খোলামেলা বড়োই উদার
- সুদীপ তন্তুবায় নীল
আকাশটা খোলামেলা বড়োই উদার
আঁকাবাঁকা পথ নেই নেইকো আঁধার ।
পাখি সব উড়ে যায় ইচ্ছে যেথা হয়
অন্তরে জাগে না কোনো হারানোর ভয় ।
আমাদের পথ যদি এমনই হতো
থাকত না জীবনেতে সুগভীর ক্ষত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।