সবাই বলে কবি আমি
- সুদীপ তন্তুবায় নীল

সবাই বলে কবি আমি রইল কে গো বাকি
এলোমেলো তুলির টানে করছে আঁকাআঁকি ।
এমন গরম মেজাজ তাদের যায় না কিছু বলা
ভালো কিছু বলতে গেলে করবে বড়ো গলা ।
মনে ভাবে সবকিছুই নিয়েছে যে হরি
মনে রেখো অল্প বিদ্যা বড়োই ভয়ংকরী !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।