ফুরাইলো সখি মধুর মাস
- Srabon Ahmed - গান

কেন বাসিবো বলে বাসো না ভালো
আমি যে তোমারই প্রেমের দাস।
আমি কতশত সয়েছি যাতনা
ফুরাইলো সখি মধুর মাস।।

কত দিন গেলো চলে
চোখেরই জলে
করিলামরে উপবাস
কথা দিয়ে তুমি রাখোনি কথা
করিলে আড়ালে উপহাস।
আমি কতশত সয়েছি যাতনা
ফুরাইলো সখি মধুর মাস।।

কত স্বপ্ন এঁকেছি
মনে বেঁধেছি
ছাড়িলামরে দীর্ঘশ্বাস
তোমারই তরেতে খুঁজেছি আমি
আপনও সুখেরই অধিবাস।
আমি কতশত সয়েছি যাতনা
ফুরাইলো সখি মধুর মাস।।

কেন বাসিবো বলে বাসো না ভালো
আমি যে তোমারই প্রেমের দাস।
আমি কতশত সয়েছি যাতনা
ফুরাইলো সখি মধুর মাস।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।