কানন বৃক্ষের ফল
- Srabon Ahmed - কবিতাগুচ্ছ
কত গিরি পথ
কত হিম শৈল
পেরিয়ে,
অজানা সকল
জানিবার দরুন
বেরিয়ে,
ঘুরিতেছি এ পথ ও পথ।
পেয়েছি কিছু
দেখেছি অনেক
এ ভবে,
ছাড়িয়াছি গ্রাম
হারিয়েছি সুর
সে কবে,
মেলিয়াছি দু'দিক দু'হাত।
এ বসুন্ধরা কেবলই মম
দাবি করিয়াছি কত।
ক্রুর এ ধরা হিংস্র মানবে হায়
লাঠালাঠি শত শত।
আজি যখন সকলি ছাড়িয়া
আসিলাম আমি নিভৃতে।
নিবৃত্ত পরিবেশ এ কাননে
পারিলাম না কিছু নিতে।
ফিরিবো যখন
সঙ্গে রাখিবো
কানন বৃক্ষের ফল।
সকলের তরে
বাঁচিবো আমি
হইবো বিহ্বল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।