বৃষ্টিবালক
- সুদীপ তন্তুবায় নীল
কার আঁচলে ঢাকিল মুখ ভিজিয়ে দিল উষ্ণ প্রাণ
জিঞ্জেসিলেম কে গো তুমি গাইলে হঠাৎ বৃষ্টি গান ?
বলল আমি মেঘবালিকা কান্না ভরা আমার মন
ঝিরি ঝিরি অঝোর ধারায় ঝরব পড়ে প্রতিক্ষণ ।
মেঘবালিকা আমায় তুমি কি সঙ্গে নিতে পারবে না ?
তোমার মতোই অতৃপ্ত এই মোর দু'চোখের ঝরণা ।
মেঘবালিকা হেসে বলে নাকে কি তোর বর্ষা নোলক ?
আমার সঙ্গে যেতে হলে হতে হবে বৃষ্টিবালক ।
আপন করে নাও গো আমায় অন্ধ আমি তোমার প্রেমে
এক পৃথিবী প্রেমের গাথা লিখব আমি তোমার নামে ।
হারিয়ে গেল স্বপ্নগুলো রাতের শেষে অঝোর তান
বৃষ্টিবালক একলা ঘরে মেঘবালিকার অভিমান ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।