মহিষ
- Srabon Ahmed - গান
দক্ষিণা পবনে আমি
মহিষ চালাই মাঠে।
তৃষাতুর মহিষে চাহে
দূর সে নদীর ঘাটে।
গাঁয়ের মেঠো পথটি ধরে
আমার যাওয়া আসা।
পরাণ খুলে গান গাই তাতে
আছে ভালোবাসারে,
আছে ভালোবাসা।
পাটের বোঝা পিছে আমার
পেট চলে এই করে।
মহিষ যে মোর জীবন মরণ
এই জীবনের তরে।
ও মহিষরে.....
হিয়ার মাঝে জমে আছে
তোরই ভালোবাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।