ডাব
- Srabon Ahmed - ছড়া

চোখ দু'টো তার ছানাবড়া,
মধ্যে আছে পানি ভরা।
ড্যাবড্যাবিয়ে বলে আমায়
তাকাস কেন হতচ্ছারা।

তারে আমি কাটার কালে,
কোপ লেগেছে বাম চোয়ালে।
খারাপ লাগলো দেখে তারে
বললাম আমি একটু দাঁড়া।

ডান পাশেতে এক কোপ দিয়ে,
ফেললাম আমি চোখ বানিয়ে।
মুখের মতো দেখতে হলো
শুধু একটি কপোল ছাড়া।

ভেবে দেখলাম একটু আমি,
লোক চক্ষে তা হবে দামি।
তারই দরুন দাঁত লাগিয়ে
মনের মতো কপোল করা।

কাজের শেষে মৃদু হেসে
ডাবখানা সে একটু কেশে
বললো আমায় ওরে ও ভাই
তোরে দেবো নোবেল দাঁড়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।