দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা
- Srabon Ahmed - শ্রাবণ সঙ্গীত

দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।
তারে দেখে দেখে প্রীতি মেখে
পূর্ণ হলো হৃদবাসনা।

প্রেয়সীর মন গহীনে
রয়েছে কত জনে
তা ভেবে আমার তো আর লাভ হবে না।
তারে পাবার আশায় মরমে মোর
নিত্য জাগে প্রেমবাসনা।
দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।

চাতকে চেয়ে থাকে
অদূরে মেঘের ডাকে
এখনই ঝড়বে বুঝি জল মোহনা।
ওরে বৃষ্টি এলে সকল ভুলে
চাতক মেটায় প্রাণ তাড়না।
দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।

ভেবেছি ক্ষণে ক্ষণে
নিভৃতে সংগোপনে
সে বিহীন একলা ঘরে মন টেকে না।
তারে পাবো বলে আশায় থাকি
কভু তারে পাওয়া যায় না।
দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।