মেঘবালিকা
- সুদীপ তন্তুবায় নীল
দুর আকাশে ঘুমন্ত ঐ মেঘবালিকা
তার আঁচলের ছায়ে মেঘলা রোদ্দুর,
দূরে দূরে ঘন বন পথ আঁকাবাঁকা
সেখানে জেগেছে রোদে নাইবার সুর ।
নাইছে যে ঘাসফুল চড়ুই শালিক
সদ্য পোঁতা শষ্যচারা সারা মাঠ জুড়ে,
অমলিন কিশলয় করে চিকচিক
ঐ নির্বাক হাঁসগুলো দূর দীঘি পাড়ে ।
ভাঙতে পারে হঠাত্ বালিকার ঘুম
ঘন হয়ে যাবে তার মেঘলা আঁচল
কান্না নুপূর তার বাজবে ঝুমঝুম
থেমে থাবে নাইবার সব কোলাহল ।
তোর কান্না তোর হাসি-তুই বর্ষারানী
সাহিত্যের বুকে তুই প্রসূনের দানী ।
(চতুর্দশপদী)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।