বৃষ্টি
- Srabon Ahmed - কবিতাগুচ্ছ

আজি আসিলো ওরে বহুদিন পরে প্রাণ জুড়ানো বৃষ্টি।
ঐ সুদূরে মন রহিছে পড়ে রাখিয়া অপলক দৃষ্টি।

পূর্ব বিল্ডিংয়ে দাঁড়ায়েছে রমণী অলিন্দে হাত রেখে।
বাজিছে মনে মোর প্রণয় বীনা আজি রূপখানা তাঁর দেখে।

কাজল কালো আঁখি তাঁর
পলক পড়িছে বারবার
কী গো সেই রূপের বাহার
খোদার দারুণ সৃষ্টি।
আজি আসিলো ওরে বহুদিন পরে প্রাণ জুড়ানো বৃষ্টি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।