কবিতা তুমি
- কাজী আনিসুল হক
কবিতা তুমি কোথায় হারাও,
আমায় দিয়ে ধোকা!
তোমার কারনে সবাই দেখো,
ভাবে আমায় বোকা।
কবিতা তোমায় খুজছি দেখো,
রাস্তা কিংবা ঘরে।
খুজে তোমায় ক্লান্ত ভিষন,
গ্রাম থেকে শহরে।
দিবানিশির মিলন রেখায়,
ছায়ার মাঝখানে।
কবিতা তোমায় ডাকছি আমি,
আবেগী আহবানে।
সন্ধ্যা মালতী কামীনি বেলী,
কৃষ্ণচূরা ডালে_
অনেক খুজেছি তোমায় আমি,
জুই ফোটা বিকালে।
এবার তুমি অভিমান ভেঙ্গে,
আবার ফিরে আসো।
কবিতা তুমি অভিলাসি হয়ে,
আমায় ভালোবাসো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।