নদীর মোহনা
- কাজী আনিসুল হক

নদীর বুকে,
অজানা সুখে,
সূর্য করছে খেলা।
আষাঢ়ে বুকে,
মেঘের মুখে,
রৌদ্র ছায়ার মেলা।

বর্ষা এসে,
ভিজিয়ে দিলো,
উত্তাল দেহমন।
বাতাস এসে,
ভাসিয়ে নিলো,
দুঃখ যত গোপন।

আকাশ নীলে,
পাখিরা উড়ে,
ঢেউয়েরা তোলে সুর।
জলের নীলে,
বালুর চরে,
মোহনা লাগে মধুর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।