চাঁদ তুমি কতদূরে
- সুদীপ তন্তুবায় নীল
চাঁদ তুমি কতদূরে মোর ঘরে এসো
জোছনা আঁচল পেতে বিছানাতে বসো ।
শত কথা জমে আছে বুকের ভিতরে
বিরহের সুর তোলে সয় না অন্তরে ।
যার কোলে মাথা রেখে বলব গো কথা
সেই আজ পাশে নাই হলো উড়ো পাতা ।
তাইতো ডাকি তোমায় এসো মোর কাছে
হৃদয় নিভৃতে শত কথা জমে আছে ।
রাতভর সঙ্গী হও ধরে থাকো হাত
পুরানো স্মৃতি যেন না করে আঘাত ।
বুঝবে না আজ মোরে তুমি ছাড়া কেউ
বিরহী প্রেমীর বুকে বিরহের ঢেউ ।
বুকে কত জাগে ঘুম এসো চাঁদ তুমি
তোমার আঁচল জুড়ে ঘুমুবো গো আমি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।