জীবনের ক্যানভাস
- সুদীপ তন্তুবায় নীল

জন্ম যখন ______
প্রসূনের মতো মন নিষ্পাপ উদার
বিধাতা থাকেন শিরে আলো কি আঁধার ।

মধ্যস্থ জীবন______
পাপড়ী কিছু যায় ঝরে পাপ আসে মনে
আলো অন্ধকারে ভেসে যায় প্রতিক্ষণে ।

মৃত্যু যখন______
ডাকে স্মৃতি পিছে ফিরে চায় বারে বারে
অসহায় হয়ে মেশে শেষ অন্ধকারে ।

রচনা : ২৩/০৫/২০১০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।