আকাশের কান্না
- সুদীপ তন্তুবায় নীল

আকাশ কেঁদে বলে অশ্রু বৃষ্টি জলে
পড়ছি ঝরে অঝোর ধারায়
উষর মাটির কোলে ।
বর্ষা এলে পরে কয়েক মাসের তরে
কাঁদতে যে হয় সারাবেলা
কষ্ট বুকে ধরে ।
বাংলা মায়ের বুকে কষ্টে ধুকে ধুকে
বাঁচার অন্ন দিই যে তুলে
বাংলাবাসীর মুখে ।
আকাশ কেঁদে বলে একদিন যাব চলে
বিদায়ের ও সুরে সুরে
বৃষ্টি আঁচল তুলে ।

writing date : 24/06/2007


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।