অন্ধ তামসী হৃদে
- সুদীপ তন্তুবায় নীল
অন্ধ তামসী হৃদে অন্বেষেছি কুহুতান
বিবিক্ষা হারিয়েছে, প্রাণ করে আনচান ।
মৃদঙ্গ কারাগারে বন্দি ছিলো হর্ষরাজি,
কর হতে ছিনে নিল সাধের প্রসূন সাজি ।
পঙ্কিল ঘোলা বারি গ্রাসিছে যে প্রতিক্ষণ
এরই হৃদে লভিব কি ইপ্সিত হারানো ধন ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।