কতকাল দেখিনি তোর মুখ
- Srabon Ahmed - কবিতাগুচ্ছ

কতকাল দেখিনি তোর মুখরে
সখী, হারায়েছে আমার সুখ।
কতকাল দেখিনি তোর মুখ।

আপন হয়ে পর করিলি
কেন তবে আপন হইলি?
বল না সখী বল না আমায়
কেন দিলি দুখ?
সখী দেখিনি তোর মুখ।

আমার, একলা জীবন ভাল ছিল
মন কেন তোর দেখা পেলো?
তোর যাতনায় উড়াল দিল
আমার সাধের সুখ।
সখী দেখিনি তোর মুখ।
.
ফেব্রুয়ারি ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।