ও মেয়ে --
- সুদীপ তন্তুবায় নীল

ও মেয়ে তুমি কাঁদো কেন ?
কি বিরহ তোমার মনে
কষ্ট কি দেয় আপনজনে ?
এমন করে কাঁদছো যেন
একলা তুমি ঘরের কোনে !

ও মেয়ে চুল খোলা কেন ?
ফিতে কি নেই সাজার ঘরে
না কি ফিতে গেছে ছিঁড়ে ?
এলোচুলে লাগছে যেন
যাচ্ছো তুমি অভিসারে |

ও মেয়ে তুমি জেগে কেন ?
চেয়ে দুরে চাঁদের পানে
ভাসছ কি আজ অভিমানে ?
অশ্রু সজল চোখে যেন
ভেঙেছে বান অথই বানে |

ও মেয়ে একা যাচ্ছো কেন ?
অলিগলির নির্জনেতে
কুত্তারা ওঁত আছে পেতে ;
ভুলটি করেও যাও না যেন
দাও না সুযোগ ছিঁড়ে খেতে |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।