রেখেছিলাম বুকের খাঁচায়
- সুদীপ তন্তুবায় নীল

রেখেছিলাম বুকের খাঁচায় ছোট্ট সাধের পাখি
খাঁচা ভেঙে শেষ বিকেলে দিয়ে গেল ফাঁকি ।
উড়ে গেল পিছু ফিরে দেখল না রে মোরে
যতন করে রেখেছিলাম ছোট্ট এই অন্তরে ।
সকাল সন্ধ্যে দু'চোখে তার ঝরত সোহাগ পানি
এই বুকেতে ছিল সে যে বড়োই অভিমানী ।
একদিন তারি পায়ে আমি দিতে গেলাম বেড়ি
বলল আমায়-যাও ফিরে যাও হয়ে গেছে দেরী ।
ভুলের চাদর জড়িয়ে গায় চলে গেল দূরে
একলা যে রই আঁধার ঘরে দুখের কাঁথা মুড়ে ।
নক্সীকাঁথার মাঠ পেরিয়ে গেল পরবাসে
এখন আমার শূন্য খাঁচা অন্ধকারে ভাসে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।