অনুগ্রহ
- উত্তম চক্রবর্তী

সবখানে এক চলছে দেখ
মৃত্যু ক্ষুধার ঝড়-
শোক গাঁথা এক জীবন হানি
থামাও যদি একটুখানি!
নিষ্কৃতি দাও মুক্তি দাতা
সৃষ্টি তোমার হে বিধাতা!
মুছতে ব্যথা, কান্না সবার-
ঘুচতে তড়-বড়!

দুঃখ যখন দিবে ভবে
নাশে অধীশ্বর-
লক ডাউনটা খুলবে যখন
বিশ্ব ঝুঁকি- কমবে তখন।
স্বভাবজাত অব্যাহতি
দেখাও যদি অধিপতি।
ত্রি ভুবনে চাইছে সবে,
দাও হে তব বর!

তাং- ২১/০৪/২০২০ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২১-০৪-২০২০ ২৩:২০ মিঃ

ভালো লিখেছেন।