অকস্মাৎ
- উত্তম চক্রবর্তী
সহসা অতিথি পাখি এসে ডাক দিলো,
কুশলাদি জানতে চাইলো!
অবয়ব না দেখতে পেয়ে
সলজ্জে জিজ্ঞাসা করলাম,
তোমায় কোথায় যেন...
কোনো প্রতিচ্ছবি যদি দাও তবেই না হয়...
দ্বিমত করেনি পরিচয় দিতে!
ভালোলাগা এভাবেই হয় বলে
দূরে থাকা কেউ ভালোবেসে যায়
একটু অনুসরণ করে...
তাং- ২৮/০৪/২০২০ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।