মারণ কামড়
- উত্তম চক্রবর্তী

একটু সুখের মুখ দেখবো বলেই
এই ক্লান্ত শরীরের দিন গোনা শুরু,
বিবিধ ঔষধি পার করে
ফুটন্ত জলের ভাপে ভাপে
যাত্রাপালা দৃশ্যপট!
সহ্য হয়ে যায় স্বাস্থ্যবিধি সব...

এবার সবার আশা অন্য পথে
জীবনের সার কথা বলে যাবে বিদূষিত আলো,
কিন্তু আবারও
রেড জোন মারণ কামড়!
ভুলে যায় ভিটামিন সি-র ভালোবাসা...

সাগরের জল ঘোলা হতে হতে
এর গতিপথ ভিন্ন দিকে...
ওখানেও নির্মলতা ইয়েলো মার্কের আওতায়!
অশ্রুজল থাক আপন নিবাসে,
দেখো- সুখ যেন কিনতে না হয়
বনানীর কাছ থেকে...

তাং- ১০/০৬/২০২০ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৬-২০২০ ২২:০৬ মিঃ

পাঞ্জল শব্দের গাঁথুনি।