এক কল্পিনী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
মায়াবিনী হরিণী নয়ন তরুনী
কেশবতী দীঘল ঢেউয়ে রজনী,
সীমাহীন উষ্ণ পরশ বিলাসী
অনুভব তীব্র সুখে উদাসী।
তেপান্তরে শ্যামল বনজ বিষাদী
মনেতে আনলো কিসের রাগিণী,
অভিমানে ভারী মেঘে অনুরাগী
বর্ষা ঝড়েনা তবুও বৈশাখী।
আধোছায়া খেলে ভীষণ হরিণী
বৃত্তের কেন্দ্র যদিও অস্পর্শী,
দৃশ্যমান অদৃশ্যে থাকে জীবনী
মনে হয় যেন এক কল্পিনী।
দ্বিধা আজ খেলে উল্লাসী
ফণা তুলে বিষধর সর্পিনী,
বিধ্বস্ত নাজুক হৃদে আহাজারি
রক্তক্ষরণ চলছে করুণ স্রোতস্বিনী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।