বড্ড অচেনা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

বড্ড অচেনা লাগে
লাগছে খুব দূরে তোমায়
হারিয়ে যাচ্ছ কেন তুমি
কেন লুকোচ্ছ অজান্তেই।

স্বপ্ন দেখেছি আশা বুনেছি
পাব তোমায় খুব কাছেতে
এখন কেন যাচ্ছ চলে
একা রেখে এই আমাকে।

পেছন পানে তাকিয়ে দেখ
এখনো আছি দাড়িয়ে
নেওনা এসে বুকে জড়িয়ে
আর কতকাল কাঁদাবে।

শক্ত করে হাতটি ধরো
নিয়ে চলনা মেঘের দেশে
দিবানিশি খুনসুটি সাজাবো
অভিমান ঝড়াবে বৃষ্টি হয়ে।

ভালোবাসি গো তোমায় আমি
এ কথা কি তুমি বুঝতে
কেন তবে বলনি আজও
ভালোবাসি শুধুই তোমাকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।