না বলা অসম্পূর্নতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

হারিয়েছ না বলা অসম্পূর্ণতা
না বলা কথার পুষ্প বর্ণমালা
রচিত ছিল যা অক্ষয় উপমাতে
সত্যের অমিয় ভূষণে সযত্নে।

নীলাভ প্রেমের ভারীবর্ষণ
ঢেকে গেছে সব নিরব বিচরণ
ভাবের যেটুকু ছিল অনুভবে-
তা আজ রিক্ত অশ্রু বিসর্জনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।